ধর্মনগর: ১৩তম ব্যাটালিয়ন TSR–এর বাগবাসা ক্যাম্পে নতুন ফৌজদারি আইন বিষয়ক প্রশিক্ষণ আয়োজন করল নর্থ ত্রিপুরা জেলা পুলিশ
নতুন ফৌজদারি আইন বিষয়ক প্রশিক্ষণ আয়োজন করল নর্থ ত্রিপুরা জেলা পুলিশ আজ নর্থ ত্রিপুরা জেলা পুলিশ কর্তৃক ‘নতুন ফৌজদারি আইন’ বিষয়ক একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এই প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয় ১৩তম ব্যাটালিয়ন TSR–এর বাগবাসা ক্যাম্পে, যেখানে TSR কর্মীদের আইনগত জ্ঞান ও হালনাগাদ ফৌজদারি বিধান সম্পর্কে অবহিত করা হয়।