রেল উন্নয়নে ফের উদ্যোগী রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। বহুদিনের দাবি অনুযায়ী রায়গঞ্জ–ডালখোলা এবং রায়গঞ্জ–ইটাহার–গাজোল নতুন রেলপথ তৈরির প্রস্তাব আনুষ্ঠানিকভাবে রেলমন্ত্রীর কাছে পেশ করেছেন তিনি ও বালুরঘাটের সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। কার্তিক পাল জানান এই দুটি প্রকল্প বাস্তবায়িত হলে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা—তিন জেলারই মানুষ রেল যোগাযোগে বড় সুবিধা পাবেন। উন্নত হবে অর্থনৈতিক, বাণিজ্যিক ও দৈনন্দিন যাতায়াতের পথ।