মেদিনীপুর: খাবার খুঁজতে এসে কাননডিহি এলাকায় আইসিডিএস কেন্দ্র ভেঙে দিল হাতি !
জঙ্গলে খাবার নেই, তাই খাবারের খোঁজে এসে মেদিনীপুর সদর ব্লকের কাননডিহি এলাকার একটি পুরনো পাকার নির্মিত আইসিডিএস কেন্দ্রে ভাঙচুর চালানো হাতি। রবিবার ভোরে সেখানে ভাঙচুর করার পর ভেতরে থাকা দুটি চালের বস্তা টেনে বাইরে বের করে খেয়েছে সেটি। পরে রওনা দিয়েছে অন্যত্র। এই ঘটনার জেরে এলাকায় আতঙ্কের পরিস্থিতি। গ্রামবাসীরা জানাচ্ছেন-পুনরায় রাতে খাবারের খোঁজে গ্রামের লোকজনের বাড়িতে হামলা করতে পারে হাতি। বনদপ্তরের ভূমিকা একেবারেই নগণ্য।