ক্যামাক স্ট্রিটের অফিসে ভাঙচুরের অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিজেপির বিরুদ্ধে ক্যামাক স্ট্রিটের অফিসে ঢুকে হামলার অভিযোগ অভিষেকের। 'অস্ত্রশস্ত্রে সজ্জিত বিজেপির গুন্ডারা দলীয় কার্যালয়ে জোর করে ঢুকে হামলা চালায়'। 'কর্মীদের মোবাইল ফোন কেড়ে অফিস তছনছ করা হয়েছে, আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে'। এক্স হ্যান্ডল পোস্টে ভিডিও দিয়ে অভিযোেগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 'বারবার ফোন এবং ইমেল করেও প্রায় ২ ঘণ্টা পুলিশের কোনও সাড়া পাওয়া যায়নি'। গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করে অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 'বারবার খবর দেওয়া সত্ত্বেও পুলিশ কেন সময়মতো ব্যবস্থা নিল না?' প্রশ্ন তুলে জবাব চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।