সাইবার ক্রাইম প্রতারণায় খোয়া যাওয়া আলিপুরদুয়ারের এক বাসিন্দার প্রায় সাড়ে ১৭ লক্ষ টাকা ফেরত দিলো আলিপুরদুয়ার পুলিস ।বুধবার দুপুর তিনটে নাগাদ এমনটাই জানালেন জেলা পুলিশ সুপার। পুলিস সূত্রে জানা গিয়েছে গত ৪ ডিসেম্বর আলিপুরদুয়ার সাইবার ক্রাইম থানায় একটি অভিযোগ জমা করেন আলিপুরদুয়ার শহরের মারয়ারি পট্টির বাসিন্দা সৌরভ ডাগা।