পাড়া: সাঁওতালডির বাজারে পুলিশের হঠাৎ অভিযান, মূল্যবৃদ্ধি ও কালোবাজারি রুখতে কড়া নজরদারি
Para, Purulia | Sep 3, 2026 মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি এবং মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতার মধ্যেই বৃহস্পতিবার পুরুলিয়ার সাঁওতালডি বাজারে হঠাৎ পরিদর্শন চালাল সাঁওতালডি থানার পুলিশ।বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ সাঁওতালডি এলাকার বিভিন্ন মুদিখানা ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দোকানে অভিযান চালানো হয়। বাজারে কালোবাজারি, অতিরিক্ত দামে পণ্য বিক্রি এবং মেয়াদ উত্তীর্ণ খাদ্যসামগ্রী, বিশেষ করে শিশু খাদ্য বিক্রি রুখতেই এই বিশেষ নজরদারি বলে জানা গিয়েছে। অভিযানের সময় সাঁওতালডি থানার পুলিশ