শীতের সকালে "রোড রেস"র মাধ্যমে সূচনা হল চতুর্থ বর্ষের ঝাড়গ্রামে ১০ নম্বর ওয়ার্ড কমিটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ।শুক্রবার সকালে ঝাড়গ্রাম শহরের কুমোদ কুমারি ইনস্টিটিউশনের গেট থেকে শহরের ময়ূর মোড় দিয়ে হাতি মোড় হয়ে কুমোদ কুমারি ইনস্টিটিউশনের গেট পর্যন্ত রোড রেসে অংশগ্রহণ করে প্রতিযোগীরা।সবুজ পতাকা নাড়িয়ে রোড রেসের সূচনা করেন ঝাড়গ্রাম পুরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অজিত মাহাতো সহ জেলার ক্রীড়াবিদরা।