পাড়া: আনাড়া স্টেশনের ক্যান্টিনে ফেলে যাওয়া iPhone উদ্ধার করে যাত্রীর হাতে তুলে দিল RPF
Para, Purulia | Aug 11, 2026 অপারেশন ‘AMANAT’-এর অধীনে ফের একবার প্রশংসনীয় উদ্যোগ নিল আনাড়া আরপিএফ। আনাড়া রেলস্টেশনের ক্যান্টিনে ফেলে যাওয়া একটি আইফোন উদ্ধার করে নিরাপদে সংরক্ষণ করার পর মঙ্গলবার সেটি প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়। RPF সূত্রে জানা গিয়েছে, গত ৮ আগস্ট শ্রী দেবেন লোহার তাঁর বন্ধুদের সঙ্গে চান্ডিল থেকে হাওড়া যাওয়ার পথে আনাড়া স্টেশনে নেমেছিলেন। স্টেশনের ক্যান্টিন থেকে খাবার কেনার সময় অসাবধানতাবশত তিনি ক্যান্টিনের কাউন্টারে নিজের আইফোনটি ফেলে ট্রেনে চলে যান। ড