সারেঙ্গা: সারেঙ্গা বাজারে পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে আদিবাসী ধামসা মাদল সহযোগে সচেতনতামূলক বর্ণাঢ্য শোভাযাত্রা হল পুলিশের
পথ নিরাপত্তা সপ্তাহের শেষ দিনে মানুষকে সচেতন করতে অভিনব কর্মসূচী নিল সারেঙ্গা থানার পুলিশ। জঙ্গল মহলের অন্যতম লোক সংস্কৃতি ধামসা মাদলের বোল আর আদিবাসী নৃত্য সহযোগে আয়োজন করা হয় সচেতনতা মুলক বর্ণাঢ্য শোভাযাত্রা। এই শোভাযাত্রা থেকে মানুষকে পথ নিরাপত্তা নিয়ে সচেতন করা হয়। পথ চলতি মানুষ থেকে যানবাহন চালকদের হাতে পুলিশের পক্ষ থেকে তুলে দেওয়া হয় পথ নিরাপত্তামূলক প্রচারপত্র।