পাড়া: পাড়া ব্লকের পাবড়া ফুটবল মাঠে MP কাপ ফুটবল প্রতিযোগিতার আয়োজন দশ টি টিম নিয়ে
Para, Purulia | Sep 4, 2026 পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর অনুপ্রেরণায় ও পশ্চিমবঙ্গ সরকারের রাষ্ট্রমন্ত্রী নদীয়ার চাঁদ বাউরীর উদ্যোগে পাড়া ব্লকের পাবড়া ফুটবল মাঠে আজ শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ শুরু হলো এমপি কাপ ফুটবল প্রতিযোগিতা। একদিনব্যাপী এই ফুটবল প্রতিযোগিতায় পাড়া ব্লকের দশটি অঞ্চলের ফুটবলের দল অংশগ্রহণ করে। প্রচুর মানুষ এই খেলা দেখতে উপস্থিত হন। গ্রাম বাংলার খেলোয়াড়দের খেলার প্রতি আগ্রহ বাড়াতে এই প্রতিযোগিতামূলক খেলার আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।