পাড়া: সেবা সংকল্প অভিযানে আনাড়ায় সড়ক নিরাপত্তা সচেতনতা ও সাফাই অভিযান বিজেপি টিচার্স সেলের
Para, Purulia | Oct 2, 2026 পাড়া বিধানসভা বিজেপি টিচার্স সেলের উদ্যোগে ‘সেবা সংকল্প অভিযান’-এর অঙ্গ হিসেবে শুক্রবার আনাড়ায় সড়ক নিরাপত্তা সচেতনতা ও সাফাই অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হলো। এদিন সকাল ১০টা নাগাদ পুরুলিয়া–বরাকর রাজ্য সড়কের আনাড়া শ্মশান কালী মন্দিরের সামনে পাড়া থানার পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে পথচারী ও গাড়িচালকদের মধ্যে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতন করা হয় এবং পথযাত্রীদের চকলেট খাইয়ে মিষ্টি মুখ করা হয়। পাশাপাশি আনাড়া শ্মশান কালী মন্দির সংলগ্ন শ্মশানঘাটে সাফাই অভি