বিয়ে বাড়িতে ফাটানো হচ্ছিলো বাজি।আর সেই বাজি থেকেই আগুন লাগলো ।রবিবার রাত আটটা নাগাদ এই ঘটনা ঘটে আলিপুরদুয়ার শহরের এগারো হাত কালীবাড়ি মিলন সংঘ সংলগ্ন গলিতে।স্থানীয়দের কাছে জানা গেলো দুটো দোকানে ওই বাজি থেকে আগুন লেগে যায়।তবে তড়িঘড়ি সেই আগুণ লেভানোর কাজ শুরু করা হয়।মুহূর্তে সেখানে পৌঁছে যায় দমদকলের একটি ইঞ্জিন। তাঁরা পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।