নিতুড়িয়া: নিতুড়িয়া ব্লকের আবাস যোজনা প্রকল্পের বকেয়া অর্থ প্রদান অনুষ্ঠান, উপস্থিত বিধায়িকা, বিডিও
পুরুলিয়ার নিতুড়িয়া ব্লকের আবাস যোজনা প্রকল্পের বকেয়া অর্থ প্রদান অনুষ্ঠান আয়োজিত হল নিতুড়িয়া ব্লকের বিডিও অফিস চত্বরের সভাকক্ষে। বৃহস্পতিবার বিকেলে ঐ অনুষ্ঠানে নিতুড়িয়া ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার আবাস যোজনার উপভোক্তাদের হাতে সরকারের অর্থ তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এলাকার বাসিন্দা তথা রঘুনাথপুর বিধানসভার বিধায়িকা মামণি বাউরি নিতুড়িয়া ব্লকের বিডিও প্রবীর কুমার সিনহা সহ অন্যান্যরা।