পুরুলিয়া ১: পুরুলিয়া থেকে সাম্প্রদায়িক উসকানিমূলক পোস্টের অভিযোগে দেওঘর থেকে গ্রেফতার ১
সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট খুলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার মতো উসকানিমূলক পোস্ট করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুরুলিয়া সাইবার ক্রাইম থানার পুলিশ। ঝাড়খণ্ডের দেওঘর থেকে গ্রেফতার করা হয় তাকে। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম প্রকাশ চ্যাটার্জী। তাঁর মূল বাড়ি পুরুলিয়ার বলরামপুর থানার কেন্দাডিতে হলেও তিনি দেওঘরে অবস্থান করছিলেন। প্রযুক্তিগত বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ধৃতকে আদালতে পেশ করা হয়