সম্প্রীতি ও ভালোবাসার বার্তা! ষষ্ঠীতে ৩০০-রও বেশি মহিলার হাতে পুজোর উপহার
দুর্গাপুজোর ষষ্ঠীতে সম্প্রীতি ও মানবিকতার নজির বহরমপুরে!
শিক্ষক দম্পতির উদ্যোগে বিশিষ্ট সমাজসেবী দেবতোষ বিশ্বাসের পক্ষ থেকে ৩০০-রও বেশি মহিলার হাতে তুলে দেওয়া হল পুজোর উপহার।
এই উদ্যোগে সামিল হন হিন্দু ও মুসলিম—উভয় সম্প্রদায়ের মহিলারা। প্রত্যক্ষ রাজনীতির বাইরে থেকেও প্রতি বছর সমাজসেবামূলক কাজের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ান দেবতোষ বিশ্বাস।
মানুষের প্রতি ভালোবাসা আর মানবিকতার টান থেকেই তাঁর এই উদ্যোগ—এমনটাই জানা গিয়েছে।