ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে ঝাড়গ্রাম জেলা আদালতে আয়োজিত হল জাতীয় লোক আদালত। শনিবার সকালে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে জাতীয় লোক আদালতের সূচনা করেন ঝাড়গ্রাম জেলা আদালতের জেলা বিচারক সরজিৎ মজুমদার। উপস্থিত ছিলেন, ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক রিহা ত্রিবেদী সহ জেলা আদালতের অতিরিক্ত জেলা বিচারক সহ অন্যান্য বিচারকরা।