পুরুলিয়া ১: পুরুলিয়ায় দুর্গাপূজা দেখতে আসার সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক মহিলা
গতকাল রাতে দুর্গাপূজা দেখতে আসার পথে সড়ক দুর্ঘটনার শিকার হলেন এক মহিলা। উচালী গ্রামের বাসিন্দা ওই মহিলা পূজার আনন্দ উপভোগ করতে পুরুলিয়া শহরে আসার সময় টামনা থানার অন্তর্গত কাসাই ব্রিজ সংলগ্ন এলাকায় একটি দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় তিনি তাঁর সহকর্মীদের সাথেই ছিলেন। দুর্ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই তাঁর সঙ্গে থাকা সহকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে আহত মহিলাকে চিকিৎসার জন্য তক্ষুনি পুরুলিয়া দেবেন মাহাতো