মানবাজার ১: হারিয়ে যাওয়া ফোন উদ্ধার করে সঠিক প্রাপকের হাতে তুলে দিলো মানবাজার মহকুমা পুলিশ
হারিয়ে যাওয়া ফোন উদ্ধার করে সঠিক প্রাপকের হাতে তুলে দিলো পুরুলিয়া জেলা পুলিশ।সোমবার বেলা ১১ টা নাগাদ মানবাজার মহকুমা আরক্ষাধিকারিকের অফিসে মানবাজার মহকুমার ৬ টি থানার ২৩ জনের হারিয়ে যাওয়া ফোন উদ্ধার করে সঠিক প্রাপকের হাতে তুলে দেওয়া হয়।ফোন গুলি তুলে দেন মানবাজার এসডিপিও শাশ্বতী শ্বেতা সামন্ত,মানবাজার সিআই শ্রীকান্ত মুলা।ছিলেন পুঞ্চা থানার ভারপ্রাপ্ত আধিকারিক দীপঙ্কর বিশ্বাস,মানবাজার থানার ভারপ্রাপ্ত আধিকারিক কাজি কাওসার নাফিস।