কোথায় কোথায় বৃষ্টি দেখা গেল?? রবিবার সন্ধ্যা ৭টার পর হঠাৎই বদলে যায় আবহাওয়া। পুরুলিয়া শহরে শুরু হয় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি। ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে জনজীবন কিছুটা প্রভাবিত হলেও, আশ্চর্যের বিষয় পাশের বলরামপুর এলাকায় তখনও দেখা মেলেনি একফোঁটা বৃষ্টির। একই জেলার দুই প্রান্তে আবহাওয়ার এই ভিন্ন রূপ যেন আবারও তুলে ধরল প্রকৃতির বিস্ময়কর খেয়াল।