নিতুড়িয়া: নিতুড়িয়ার পঞ্চকোট মহাবিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন
9ই আগস্ট রবিবার বিশ্ব আদিবাসী দিবস।সেই উপলক্ষ্যে রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরুলিয়ার নিতুড়িয়া ব্লকের সরবড়ি পঞ্চকোট মহাবিদ্যালয়ে দিনটি যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হল।আদিবাসী সঙ্গীত নৃত্য সহ বিভিন্ন ধরনের আদিবাসীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।উপস্থিত ছিলেন এলাকার আদিবাসী নেতা রাজেন টুডু সহ অন্যান্যরা।