বরাবাজার: কুদলুং থেকে কাশিডি, অবৈধ মদের ভাটির বিরুদ্ধে নারী অভিযান
অবৈধ মদের ভাটির বিরুদ্ধে নারী শক্তির অভিযান গ্রাম বাংলায় বাড়ছে মদের নেশা, আর তার জেরে বাড়ছে পারিবারিক অশান্তি ও আর্থিক দুরবস্থা। এই পরিস্থিতির বিরুদ্ধে এবার রাস্তায় নামল নারী শক্তি। রবিবার সকাল থেকে পুরুলিয়ার বরাবাজার ব্লকের সিন্দরী গ্রাম পঞ্চায়েতের কুদলুং গ্রামের মহিলারা শুরু করেন অবৈধ মদের ভাটি উচ্ছেদ অভিযান। প্রথমে কুদলুং, পরে কাশিডি ও ঝর্ণাকোচা গ্রামে গড়ে ওঠা অবৈধ ভাটিগুলির বিরুদ্ধে অভিযান চালান তাঁরা। মহিলাদের অভিযোগ, মদের নেশায় বহু পরিবার অর্