চুঁচুড়া-মগরা: বাঁশবেড়িয়ায় নমামি গঙ্গা অঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা আয়োজন
বাঁশবেড়িয়া পৌরসভার উদ্যোগে ত্রিবেনী শিবপুর মিউনিসিপাল হাইস্কুলে নমামি গঙ্গা কর্মসূচির আওতায় ছাত্র-ছাত্রীদের জন্য অঙ্কন প্রতিযোগিতা এবং গঙ্গা পরিষ্কার নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সংরক্ষণে সচেতনতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।