বিশালগড়: বিপদনাশিনী পূজার সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মারামারিতে আহত ১, ঘটনা ভাটি লারমা চিকন ছড়া
জানা গেছে শনিবার ওই এলাকার সুদর্শন নম: র বাড়িতে বিপদ নাশিনী পুজোর আয়োজন করা হয়। অভিযোগ পুজ উপলক্ষে বাড়িতে বিকট শব্দে গভীর রাত পর্যন্ত সাউন্ড বক্স বাজানো হচ্ছিল। কিন্তু তার প্রতিবেশী বাদল নমঃ সাউন্ড বক্সের আওয়াজ কমানোর জন্য রবিবার রাতে সুদর্শন নম: র বাড়িতে গেলে মারামারিতে আহত হয় বাদল নাম। পরে বাদল নম বিশালগড় থানায় অভিযোগ দায়ের করেন।