হুড়া: রখেড়া গ্রামের এক ব্যক্তির বিরুদ্ধে বিদ্যুৎ চুরির অভিযোগ, এফআইআর হুড়া থানায়
Hura, Purulia | Jun 7, 2026 বিদ্যুৎ চুরির অভিযোগে এফআইআর হুড়ায়,পুলিশের হাতে মামলা।রবিবার সন্ধ্যা ছয়টার সময় পুরুলিয়া জেলার হুড়া থানার রখেড়া গ্রামে বিদ্যুৎ চুরির অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করল বিদ্যুৎ দপ্তর। হুড়া বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার রাজিউল ইসলাম খান ওই ব্যক্তির বিরুদ্ধে হুড়া থানার ওসি-কে লিখিত অভিযোগ জানান। এইদিন সন্ধ্যায় রখেড়া গ্রামের মনবোধ বাউরির বাড়িতে তল্লাশি চালায় বিদ্যুৎ দপ্তরের একটি দল। তল্লাশিতে দেখা যায় হুকিং করে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার ক