পুরুলিয়া ১: টামনা থানা পুলিশের তৎপরতাই উদ্ধার হওয়া ১৫টি মোবাইল ফোন ফিরল প্রকৃত মালিকদের হাতে
হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে নজিরবিহীন সাফল্য দেখাল পুরুলিয়া টামনা থানার পুলিশ। বিভিন্ন সময় হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া 15টি মোবাইল ফোন উদ্ধার করে সেগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। পুলিশের এই তৎপরতায় মুখে হাসি ফুটেছে ফোন ফিরে পাওয়া সাধারণ মানুষের।