ইটাহার: বাড়ির অদুরে পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু এক বধূর, চাঞ্চল্য ইটাহারের সরাইদিঘী গ্রামে
বাড়ির অদুরে পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু এক বধূর। বুধবার বিকেলে এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়াল ইটাহারের সরাইদিঘি গ্রামে। মৃত বধূর নাম লক্ষ্মী টুডু(৪৫)। এদিন মৃতের পরিজনের পাশে দাঁড়াতে ঘটনাস্থলে যান ইটাহার গ্রাম পঞ্চায়েতের প্রধান বিলকিস পারভিন ও পঞ্চায়েত সদস্যা মানসী ভাস্কর। জানা গিয়েছে, এদিন দুপুরে বাড়ির পাশের পুকুরে স্নান করতে গিয়ে পুকুরে ডুবে যান লক্ষ্মী। এরপর ইটাহার থানার পুলিশ আছে দেহ উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলে ময়নাতদন্তে পাঠায়।