পুরুলিয়া ১: শিমুলিয়ার কাসাঁই নদীতে তর্পণে উপচে পড়া ভিড়, কড়া নিরাপত্তায় টামনা থানা
মহালয়ার পুণ্যতিথিতে ভোর থেকেই পুরুলিয়ার টামনা থানার অন্তর্গত শিমুলিয়ার কাসাঁই নদীতে তর্পণ অর্পণে বিপুল সংখ্যক পুণ্যার্থীর ভিড় দেখা গেল। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং পুণ্যার্থীদের সুরক্ষা সুনিশ্চিত করতে টামনা থানার পুলিশের পক্ষ থেকে কাসাঁই নদী ও সংলগ্ন এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল।