আলিপুরদুয়ার ১: আলিপুরদুয়ার -১ ব্লকে গ্রামীণ এলাকায় স্বাস্থ্য পরিষেবা উন্নতিতে বাইরিগুড়িতে মোবাইল মেডিকেল ইউনিট চালু হলো
কয়েকদিন আগেই কলকাতা থেকে রাজ্য জুড়ে বিভিন্ন এলাকার জন্য অত্যাধুনিক ভ্রাম্যমাণ মেডিকেল ইউনিট ভ্যান বা মোবাইল মেডিকেল ইউনিট চালু করেন রাজ্যের মুখ্যমন্ত্রী।জেলার বিভিন্ন এলাকায় এই পরিষেবা শুরু হয়।বৃহস্পতিবার এই পরিষেবা চালু হলো আলিপুরদুয়ার -১ ব্লকেও।এদিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ জানা গেলো আলিপুরদুয়ার বিধানসভা ক্ষেত্রের বনচুকামারি গ্রাম পঞ্চায়েতের বাইরিগুড়িতে অত্যাধুনিক ভ্রাম্যমাণ মেডিকেল ইউনিট ভ্যান পরিষেবার শুভ উদ্বোধন হলো।