পাড়া: আনাড়া বাবা বানেশ্বর ধামের মঙ্গলচন্ডীর মন্দিরে মহানবমীতে কুমারী পুজো অনুষ্ঠিত হলো
Para, Purulia | Oct 20, 2026 দুর্গাপুজোর মহানবমী উপলক্ষে পুরুলিয়া জেলার পাড়া থানার অন্তর্গত আনাড়া বাবা বানেশ্বর ধাম শিব মন্দিরের মা মঙ্গলচণ্ডী মন্দিরে অনুষ্ঠিত হলো দ্বিতীয় বর্ষের কুমারী পূজা। মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ভক্তিমূলক পরিবেশের মধ্য দিয়ে এই পূজা সম্পন্ন হয়। দুর্গাপুজো উপলক্ষে মন্দিরে আয়োজিত হয়েছিল নবরাত্রি উৎসব। মহানবমীর বিশেষ দিনে পূজা-অর্চনা, হোম-যজ্ঞ-সহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। এদিন স্থানীয় এলাকার নয