হুড়া: হুল দিবস উপলক্ষ্যে এক লক্ষ টাকা পুরস্কারের ফুটবল খেলার আয়োজন হুড়ায়,উপস্থিত প্রধান ও বিজেপির মন্ডল সভাপতি
Hura, Purulia | Jun 30, 2026 হুল দিবস উপলক্ষ্যে এক লক্ষ টাকা পুরস্কারের ফুটবল খেলার আয়োজন হুড়ায়।হুড়া ব্লকের সুগনীবাসা উপেলবাহা গাঁওতার উদ্যোগে সুগনীবাসা গ্রামে ১৬ টি দল নিয়ে আয়োজিত হয় খেলাটি।মঙ্গলবার সন্ধ্যায় ফাইন্যাল খেলা সম্পন্ন হয়।ফাইন্যালে জয়ী দলের হাতে ৩৬ হাজার টাকা ও পরাজিত দলের হাতে ২৮ হাজার টাকা এবং সেমি ফাইন্যালে পরাজিত দুটি দলকে ১৮ হাজার করে মোট ৩৬ হাজার টাকা পুরস্কার তুলে দেন হুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সন্দীপ সিং সর্দার ও বিজেপির মন্ডল সভাপতি অনন্ত বাউরী সহ ক্লাবের কর্মক