বরাবাজার: পতাকা উত্তোলন থেকে বৃক্ষরোপণ—বামুনডিহা গরাম থানে স্বাধীনতা দিবসের বিশেষ আয়োজন
দেশের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে শনিবার বিকেলে স্বাধীনতা দিবস পালিত হল বামুনডিহা গরাম থানে। আদিবাসী কুড়মী সমাজের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ছিল দেশাত্মবোধ ও পরিবেশ সচেতনতার বার্তা। সমাজের মূল খুঁটি অজিত প্রসাদ মাহাতোর উপস্থিতিতে তাঁর হাত ধরেই উত্তোলন করা হয় জাতীয় পতাকা। জাতীয় পতাকার মর্যাদা রক্ষার শপথের পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় রাখতে আয়োজন করা হয় বৃক্ষরোপণ কর্মসূচি। স্বাধীনতার ৮০ বছর পূ