পার্কস্ট্রিটের ফুটপাতে শিশুর জন্য দুধ গরম করার দৃশ্য দেখে মেজাজ হারালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল! রবিবার পার্কস্ট্রিট ও তৎসংলগ্ন এলাকায় হোটেল পরিদর্শনে গিয়ে ফুটপাতের ওপর উনুন বা স্টোভ জ্বালিয়ে রান্নাবান্না ও শিশুখাদ্য গরম করার চিত্র দেখতে পান মন্ত্রী। নিরাপত্তার কারণ দর্শিয়ে ও ফুটপাত জবরদখলমুক্ত রাখতে তিনি সঙ্গে সঙ্গে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং পুলিশ ও প্রশাসনকে কঠোর নির্দেশ দেন যে ফুটপাথে এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
ঘটনাটিকে কেন্দ্র করে ঘটনাস্থলেই ফুটপাতবাসীর সঙ্গে মন্ত্রীর বচসা শুরু হয়, যা মুহূর্তের মধ্যে রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। একদিকে যেমন প্রশাসনিক কড়াকড়ি এবং পথচারীদের নিরাপত্তার বিষয়টি সামনে আসছে, তেমনই অন্যদিকে বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা না করে সাধারণ মানুষের ওপর এই ধরনের পদক্ষেপ নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এই বিষয়ে আপনার মতামত কী? কমেন্টে জানান।