সমস্ত জল্পনার অবসান? কংগ্রেসে কি যোগ দিচ্ছেন ফারাক্কার প্রাক্তন বিধায়ক মনিরুল ইসলাম!
দিল্লির ইন্দিরা ভবনে জাতীয় কংগ্রেসের সংখ্যালঘু সেলের সর্বভারতীয় সভাপতি তথা রাজ্যসভার সাংসদ ইমরান প্রতাপগড়ির সঙ্গে দেখা করলেন ফারাক্কার প্রাক্তন বিধায়ক মনিরুল ইসলাম।
এই গুরুত্বপূর্ণ বৈঠকের পর থেকেই তাঁর কংগ্রেসে যোগ দেওয়া নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তীব্র হয়েছে।