পূর্ণিমা রাতে আলিপুরদুয়ার জংশন মাঝেরডাবরী চা বাগানের 5A নম্বর সেকশনে এদিন মুনলাইট টি তোলা শুরু হয়। এদিন পূর্ণিমায় চাঁদের সোনালী আলোয় চলছে দুটি পাতা একটি কুঁড়ি সংগ্রহের কাজ। এই নিয়ে পঞ্চম বছর এই ধরনের চা পাতা তোলার কাজ শুরু করেছে ডুয়ার্সের মাঝেরডাবরী চা বাগান কর্তৃপক্ষ। যার পোষাকি নাম 'মুনলাইট টি প্লাকিং'। প্রতি বছর কোজাগরী লক্ষী পূর্ণিমা ও দোল পূর্ণিমা ও বুদ্ধ পূর্ণিমা এই তিন দিন মুনলাইটি টি তোলা হয়। এই বিশেষ দিনে তোলা পাতা দিয়ে রাতেই চা তৈরি হবে।