উত্তরকন্যায় উত্তরবঙ্গের রাজবংশী-কামতাপুরী জনজাতির প্রতিনিধিদের সঙ্গে বিশেষ গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন ক্যাবিনেট মন্ত্রী নিশীথ প্রামাণিক, দীপক বর্মন, প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন, মালতী রাভা রায়-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উত্তরবঙ্গের ভূমিপুত্রদের উন্নয়ন, ভাষা, সংস্কৃতি ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েই এই বৈঠক বলে জানা গিয়েছে।