আজ রাইপুর বিডিও অফিস প্রাঙ্গণে প্রকাশিত হলো রাইপুর ব্লকের ১৬০টি বুথের খসড়া ভোটার তালিকা। সাধারণ মানুষের সুবিধার জন্য এক নজরে দেখার মতো করে টাঙানো হয়েছে তালিকাগুলি। পাশাপাশি মৃত ও বাতিল ভোটারের পৃথক তালিকাও প্রকাশ করা হয়েছে। রাইপুর বিধানসভা এলাকায় মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৪২ হাজার ৫৮২ জন। খসড়া তালিকা থেকে ৭ হাজারেরও বেশি ভোটারের নাম বাদ পড়েছে। এ বিষয়ে রাইপুরের বিডিও উদয়নারায়ন দে বিস্তারিত জানিয়েছেন।