মানবাজার ১: ভালুবাসা গ্রামে নিজের বাড়ি থেকে এক মহিলার পঁচা গলা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো মানবাজার থানা এলাকায়
নিজের বাড়ি থেকে এক মহিলার পঁচা গলা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো মানবাজার থানা এলাকায়।সোমবার মানবাজার থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। মৃতার নাম বেলারানী মাহাতো,বাড়ি ভালুবাসা গ্রামে।পরিবার সূত্রে জানা যায় ওই মহিলা ওই বাড়িতে একাই থাকতেন।মঙ্গলবার বেলা ১১.৩০ টা নাগাদ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাতোয়াড়া মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।