হুড়া: ডিজে ছাড়াই মহিলা ঢাকিদের বাজনার তালে হুড়ায় বিজেপির বিজয় মিছিল,উপস্থিত বিধায়ক কমলাকান্ত হাঁসদা
Hura, Purulia | May 13, 2026 মহিলা ঢাকির তালে মুখর হুড়া, বিজেপির বিজয় মিছিলে উচ্ছ্বাস। হুড়ায় ডিজে ছাড়াই মহিলা ঢাকিদের বাজনার তালে জমে উঠল বিজেপির বিজয় মিছিল।বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হুড়া পঞ্চায়েত প্রধান সন্দীপ সিং সদ্দারের নেতৃত্বে কাশিপুর বিধানসভার বিধায়ক কমলাকান্ত হাঁসদাকে নিয়ে এই মিছিল অনুষ্ঠিত হয়। হুড়া নিমতলা মোড় থেকে শুরু হয়ে মিছিলটি শেষ হয় হুড়া পেট্রোল পাম্পে। মিছিলে বিজেপি কর্মী-সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। মহিলা ঢাকি দলের বাদ্যের তালে তালে কর্মীরা নাচে-গানে অংশ