মানবাজার ২: চৌকান মোড়ে পথ দূর্ঘটনায় গুরুতর আহত এক যুবক
ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক যুবক। রবিবার আনুমানিক সকাল সাড়ে নটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে বোরো থানার অন্তর্গত বারী জাগদা অঞ্চলের চৌকান মোড়ে।স্থানীয় সূত্রের জানা যায় ওই যুবক নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি বাইক কে ধাক্কা দেয়।ঘটনাস্থলে গুরুতর আহত হয় জড়গড়িয়া গ্রামের বাসিন্দা নীলকমল মাহাতো। পরবর্তীকালে বোরো থানার পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে বারী হাসপাতালে নিয়ে যায়।