কাছাড়ের কাটিগড়ায় ফের উদ্ধার বিশালাকৃতির বেঙ্গল মনিটর লিজার্ড।🦎
সিদ্ধেশ্বর দ্বিতীয় খণ্ড গ্রামের একটি বাড়ির পালঙ্কের নিচ থেকে উদ্ধার সরীসৃপটি। মাত্র ২৩ দিনের ব্যবধানে একই এলাকায় ফের মনিটর লিজার্ড উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। বন বিভাগের তৎপরতায় নিরাপদে উদ্ধার করা হয় প্রাণীটিকে।