পুঞ্চা: কেন্দার শাসন গোড়া গ্রামে জলাশয় থেকে এক ব্যাক্তির দেহ উদ্ধার
কেন্দা থানা এলাকায় জলাশয় থেকে এক ব্যাক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়।শুক্রবার আনুমানিক সকাল ৯.৩০ টা নাগাদ ঘটনাটি ঘটে কেন্দার শাসনগোড়া গ্রামে।জানা যায় স্থানীয়রা শাসনগোড়া গ্রামের বহাল সংলগ্ন কি ডোবাতে একটি দেহ ভাসতে দেখে। পরবর্তীকালে কেন্দা থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে।সূত্র মারফত জানা যায় ওই ব্যক্তির নাম মধুসূদন সিং। বাড়ি ধরমপুর গ্রামে।