পাড়া: পাড়া থানার উদয়পুর হাটতলা ময়দানে পরম্পরা মেনে ছাতা পরব অনুষ্ঠিত হলো
Para, Purulia | Sep 18, 2026 পাড়া থানার অন্তর্গত উদয়পুর জয়নগর গ্রাম পঞ্চায়েতের উদয়পুর হাটতলা ময়দানে পরম্পরা মেনে ভাদ্র মাসের সংক্রান্তি দিনে পালিত হলো ছাতা পরব। পুরুলিয়া জেলার বিভিন্ন জায়গায় লক্ষ্য করা যায় এই ছাতা পরব বা ছাতা উৎসব। প্রতিবছরের মত এবারও উদয়পুর হাটতলা ময়দানে শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ এই বিশেষ দিনে একটি ছোট্ট মেলা বসে। মেলার এক পাশে ছাতা তোলা হয় এবং তারপরে প্রসাদ বিতরণ করা হয়। মেলায় থাকে ছোটদের খেলনা খাবারের জিনিস মনিহারি ইত্যাদি দোকান। স্থানীয় গ্রামগুলি