ধলাইয়ে স্কুটির ডিকি থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার দুই
ধলাইয়ের সপ্তগ্রামে মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য কাছাড় পুলিশের। গোপন সূত্রের ভিত্তিতে একটি স্কুটি আটক করে তল্লাশি চালিয়ে ডিকি থেকে উদ্ধার করা হয়েছে চার প্যাকেটে রাখা ৪০ হাজারটি সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট। যার মোট স্থূল ওজন ৪ কেজি ৩৬৩ গ্রাম।
ঘটনায় স্কুটির চালক জিয়াবুর রহমান বড়ভূঁইয়া ও আরোহী তৈয়বুর রহমান বড়ভূঁইয়াকে আটক করেছে পুলিশ। পরে তৈয়বুরের একটি গোডাউনেও তল্লাশি চালিয়ে প্রায় ১৫৫ কেজি সন্দেহভাজন বার্মিজ সুপারি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া সামগ্রী জব্দ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মাদক ও সুপারির উৎস এবং গন্তব্য খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।