ঝাড়গ্রাম: শ্রমকোর্ট বাতিল, শ্রমিকদের মজুরি বৃদ্ধি,দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ সহ ১৭ দফা দাবিতে ঝাড়গ্রাম শহরে মিছিল বাম সংগঠনের
শ্রমকোর্ট বাতিল, শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও সামাজিক সুরক্ষা, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ, কৃষি পণ্যের সহায়ক মূল্য আইন ও কৃষি ঋণ মুকুব,২০০ দিনের কাজ ও দিনে ৬০০ টাকা মজুরি, ন্যূনতম ২৬ হাজার টাকা বেতন সহ ১৭ দফা দাবিকে সামনে রেখে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ এবং শিল্প ও ক্ষেত্র ভিত্তিক ফেডারেশন গুলির ডাকে আগামী ৯ জুলাই সর্বভারতীয় সাধারণ ধর্মঘটের সমর্থনে রবিবার সকালে ঝাড়গ্রাম শহরে মিছিল করলো কেন্দ্রীয় শ্রমিক সংগঠন সমূহ, শিল্প ও ক্ষেত্রভিত্তিক কর্মচারী সংগঠনসমূহ।