পুরুলিয়া ১: শ্লীলতাহানির অভিযোগে কালিয়াবাসা থেকে গ্রেফতার ১, পুরুলিয়া আদালতে পেশ
এক মহিলাকে শ্রীলতাহানি করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল হুড়া থানার পুলিশ। কালিয়াবাসা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম প্রকাশচন্দ্র মাহাতো। তাঁর বাড়ি হুড়া থানা এলাকার কালিয়াবাসায়। উক্ত মহিলার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে তাঁকে গ্রেফতার করে। আজ, বৃহস্পতিবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়।