আলিপুরদুয়ার ১: দুদিনের টালবাহানার স্বাভাবিক হলো প্যারেড গ্রাউন্ডে বই মেলার মূল মঞ্চ,৪০০ জন অংশ নিলেন অংকন প্রতিযোগিতায়
দুদিনের টালবাহানার পর রবিবার থেকে আবার আলিপুরদুয়ার শহরে প্যারেড গ্রাউন্ডে বইমেলায় মূল মঞ্চের অচলাবস্থা কাটলো।এদিন প্যারেড গ্রাউন্ডে বই মেলার মূল মঞ্চে অংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।সেখানে প্রায় ৪০০ জন ছাত্র ছাত্রী অংশ নেয়।বই মেলা কমিটির সূত্রে জানা গিয়েছে এদিন জেলার বিভিন্ন জায়গা থেকে ছাত্র ছাত্রীরা এসে ওই অংকন প্রতিযোগিতায় অংশ নেয়। মাইক বন্ধ রেখেই এদিন বই মেলায় ওই প্রতিযোগিতা হয়।