ইটাহার: শ্বশুর বাড়ি থেকে স্ত্রীকে নিয়ে আসতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে ধাক্কা গাছে, ইটাহারের কুকড়াকুন্ডায় মৃত এক যুবক
শ্বশুর বাড়ি থেকে স্ত্রীকে নিয়ে আসতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে ধাক্কা গাছে। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু এক যুবকের। সোমবার ভোরে সড়ক দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের কুকড়াকুন্ডা এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে। মৃতের নাম আদিত্য জানা(২৫)। বাড়ি পূর্ব মেদিনীপুরের কন্টাই থানা এলাকায়। পুলিশ মৃতের পরিজনকে খবর দেয়। পরে দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায়। ইটাহার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।