পাড়া: আরএসএসের শতবর্ষ পূর্তি উপলক্ষে পাড়া খন্ডের সাঁওতালডিতে পথ সঞ্চালন
Para, Purulia | Oct 11, 2026 রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এর পুরুলিয়া জেলার পাড়া খণ্ডের উদ্যোগে শতবর্ষ পুর্তি উপলক্ষে রাজ্যের বিভিন্ন খন্ডের পাশাপাশি পাড়া খন্ডের সাঁওতালডি এলাকায় পথ সঞ্চালন বা রূট মার্চ করা হলো। রবিবার বেলা সাড়ে দশটা নাগাদ সাঁওতালডি থানার মধুডি আশ্রম সংলগ্ন মাঠে প্রথমে ব্যায়াম ও যোগচর্চা করা হয়। তারপরে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে রুট মার্চ করা হয় বিরসাচক মোড় পর্যন্ত। খাকি প্যান্ট সাদা শার্ট টুপি ও হাতে দন্ড নিয়ে পদযাত্রায় অংশগ্রহণ করেন শতাধিক সদস্যরা।