পাড়া: পাড়া থানার চিতরা গ্রামে অজগর সাপ উদ্ধার কে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো।
Para, Purulia | Sep 24, 2026 পাড়া থানার উদয়পুর জয়নগর গ্রাম পঞ্চায়েতের চিতরা গ্রামে অজগর সাপ উদ্ধার কে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। বৃহস্পতিবার বেলা ১১ টা নাগাদ চিতরা গ্রামের একটি জলাশয়ের পাশে সবজির বাগান আড়াল করার জালে জড়িয়ে পড়ে ওই সাপটি। স্থানীয়রা দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন ঘটনা জানাজানি হতেই প্রচুর মানুষের ভিড় হয়ে যায়। তারপরে গ্রামের এক সাহসী যুবক সজল মাজী ও পাড়া বন দফতরের এক কর্মী মিলে ওই বিশাল অজগর সাপটিকে উদ্ধার করে এবং স্থানীয় একটি নিরাপদ জঙ্গলে ছেড়ে দেওয়া হ