ইটাহার: বাইক নিয়ে বাড়ি ফেরার পথে ইটাহারের কুরমানপুরে ট্রাক্টরের পিছনে ধাক্কা বাইকের, আশঙ্কাজনক কাকা ও ভাইপো
ঋণ প্রদান সংস্থার কাছ থেকে বাইক ফেরত নিয়ে বাড়ি ফেরাই হল কাল। মাঝ পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর জখম কাকা ও ভাইপোর। বুধবার দুপুরে সড়ক দূর্ঘটনাটি ঘটেছে ইটাহারের কুরমানপুর এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে। জখম ভাইপো রহিম আলি(২৩) ও কাকা করিমূল হক(২৮)। দু'জনের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার বাগবাড়ি এলাকায়। দু'জনকে ইটাহার হাসপাতাল থেকে আশঙ্কা জনক অবস্থায় রায়গঞ্জ মেডিকেলে রেফার করেন চিকিৎসক।